কবিতা
চন্দ্র দেবি
(মহসিন হাওলাদার)
চন্দ্র দেবি ওগো চন্দ্র দেবি,
তুমি সুন্দরবালা তুমি রাগিণী।
জোৎস্না তুমি ঠেলে দাও অামার উঠনে,
নিঝুম কালোরাএি মায়াঘোর হয় তবে।

প্রিয়সী আমার হয়ে যায় শুনশান,
সেযে হয়ে ওঠে জলন্ত দাবানল।
তীব্র অনলে জলন্ত হয় তার মুখ,
সেই অনলের ধাচে লাগে বর সুখ।

চন্দ্র দেবী তোমায় বলছি শোন তবে,
তাহার কাছে তুমিও অসহায় হবে।
প্রিয়সী অামার সুন্দরী কন্যা বটে,
রূপেরমোহ তার দেহের সর্বাঙ্গে।

হরিণ চোখের চাহনিতে সে অস্রসিদ্ধ,
পিঞ্জরে পিঞ্জরে করে গুলিবিদ্ধ।
ছারখার হইয়াছে অামার বক্ষদেশ,
প্রতিটা গুলি অামার ভালোলাগে বেশ।

চন্দ্র দেবি আবারো শোন তবে,
নিয়ে তাকে সাথে দেখাবো তোমাকে।
দেখ তবে মিলিয়ে সে অাসবে,
কোন একদিন অামায় ভালোবাসবে।

রূপ যে তাহার অগ্নিজলা সর্বাঙ্গে,
যৌবণ ভরা যে সারা অন্গে।
প্রেমের শুধা পাণ করিব,
ওগো চন্দ্রদেবী তোমার সামনে।